।। মনিকান্তপুর এর ভুতুড়ে বাড়ি।। প্রথম খণ্ড ।। Dhriti chakraborty

 


কলেজ এ অনেকদিন ছুটি পড়েছিল তাই আগে থেকেই ভেবে রেখেছিলাম এবার কোনো এক নতুন যায়গায় ঘুরতে যাব। তাই আগে থেকেই বিভিন্ন ট্রাভেল ম্যাগাজিন ঘাটা ঘাটি শুরু করি,  কিন্তু কোন যায়গাই ঠিক ঠাক পছন্দ হছিল না।

     এমন সময় আমার এক বন্ধু আমাকে ফেসবুক এ একটা ভিডিও এর লিঙ্ক পাঠায়, যেটাতে মনিকান্তপুর সম্বন্ধে একটা রোমাঞ্চকর খবর ছিল, এবং সেটা দেখেই আমি সিধান্ত নেই আমি ওখানেই যাবো। এর ২ দিন পর আমি কলকাতা থেকে গাড়ী করে পৌঁছে যাই ওখানে, প্রথম দিন গিয়ে থাকার জায়গা খুঁজতে অনেকটা অসুবিধে হয়েছিলো, কারন খুব বেশি লোকে ওখানে যায়না, আর হয়তো অনেকে জায়গাটা সম্বন্ধে খুব বেশি জানেও না। 

    এবার বলি আমি কেন গিয়েছিলাম সেটার কারন,

আমি গিয়েছিলাম ভুতের খোঁজে, ছোটবেলা থেকে ভুতের গল্প শুনতে বা পড়তে অনেক ভালোবাসি, তাই সেদিন ওই ভিডিওটায়  যখন জানতে পারলাম মনিকান্তপুরে একটা আস্ত ভুতুড়ে বাড়ি আছে তখন নিজেকে আর সামলাতে পারলাম না, সোজা ব্যাগ গুছিয়ে চলেগেলাম। 

আমি জানতাম ও না সত্যি ওখানে ভুত আছে , না অন্য কিছু অপেক্ষা করছে আমার জন্য ।

প্রথম ২-৩ দিন জায়গাটা ঘুরেদেখলাম আর কিছুজন কে বাড়িটার সমন্ধে জিজ্ঞেস করলাম, কিছুজন কোনো উত্তর দিল না শুধু প্রশ্ন টা শুনেই কেমন একটা এড়িয়ে গেলো, আর কিছুজন বললো ওখানে ভুত আছে এটা ওরা সবাই বিশ্বাস করে কিন্তু কখনো কেউ দেখেনি, শুধু মাঝে মাঝে আওয়াজ আসে অদ্ভূত অদ্ভূত। এর মধ্যেই একজন সেই কথাটা বললো যেটা আমি শুনতে চাইছিলাম।

যখন আমি একজনকে বাড়িটার সমন্ধে জিজ্ঞেস করলাম, ঠিক তখন ই একজন পেছন থেকে বলে উঠলো শুধু লোককে এভাবে জিজ্ঞেস করবেন না কি, বাড়িটার ভেতরেও যাবেন?

এটা শুনেই আমি পেছনে ঘুরে দেখি একটা মাঝ বয়সী লোক, গালে চাপ দাড়ি, আর এক হাত কাটা। আমি তাকে বললাম যেতে তো চাই তুমি নিয়ে যাবে ? 

লোকটা যেনো এটাই শুনতে চাইছিল, সঙ্গে সঙ্গে বললো 2000 লাগবে, 1000 বাড়ির ভেতরে যাওয়ার আগে আর বাকি বেরোনোর পর। আমি বললাম এরকম আলাদা আলাদা করে টাকা নিচ্ছোো, যেনো আমি ভেতরে গেলে আর বেরোবো না ? 

এটা শুনে লোকটা হাসতে হাসতে বলল - হয়তো সেটাই !

এর পর ২ দিন তেমন বলার মতো কিছু  হয়নি, শুধু একটা ঘটনা খুব অবাক করেছিলো, যেদিন ওই লোকটার সাথে ভূতের বাড়িটা দেখতে যাওয়ার কথাছিল, ওই দিন কেউ একটা চিঠি পাঠিয়ে ছিল, যেটাতে বলাছিল " বাঁচতে চাইলে ওই বাড়িতে যেওনা, ফল ভালো হবেনা এর আগে যারা গিয়েছিলো তাদেরও হইনি" ।

এই চিঠি টা না এলে হয়তো একবার মনে হয়েছিলো যে ২০০০ টাকা দিয়ে একটা পুরনো পোড়া বাড়ি দেখতে যাওয়ার কোন মানেহয় না। কিন্তু কেউ চিঠি পাঠিয়ে যেতে না বলছে, এটা অনেকটা ওই গোয়েন্দা গল্পের মতো, তাই উল্টে যাওয়ার  ইচ্ছেটাই বেড়ে গেল ।।


                                                                                     to be continued....

মন্তব্যসমূহ